কানাইঘাট জকিগঞ্জ বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ আসনের সংসদ সদস্য ❝মুফতী আবুল হাসান❞

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২৬ ০৩:০০:২৪ AM

প্রতিনিধি

Share
23


 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট জকিগঞ্জবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি মুফতী আবুল হাসান।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদের এই আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশ ব্যক্ত করেন তিনি।


তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ধৈর্য, সংযম ও সহমর্মিতা। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হই।


মুফতী আবুল হাসান কানাইঘাট জকিগঞ্জবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান করেন।


সিলেট প্রেস / এন


কমেন্ট বক্স
মুফিজুর রহমান নাহিদ

মুফিজুর রহমান নাহিদ

প্রকাশ: ২০২৬-০৩-১৯ ০৩:০০:২৪