পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহত্তর সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সিলেট জেলার সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক,ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), সিলেট জেলাযুগ্ম সদস্য সচিব সালমান আহমেদ খুরশেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক। ঈদুল ফিতর বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা।
তিনি আরও বলেন, এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
সালমান আহমেদ খুরশেদ দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।
মুফিজুর রহমান নাহিদ




















