সিলেটের কানাইঘাট উপজেলার ৮নংঝিংগাবাড়ী ইউপি সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজকর্মী শিক্ষানুরাগী,যুবসংঠক, ব্যাংকার হাফিজ নাজমুল ইসলাম জিলহাদ।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসব্যাপী পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে মুসলমানদের দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে তিনি ৮নং ঝিংগাবাড়ীইউপির নাগরিকগন সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
তিনি বলেন, ঈদুল ফিতর মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর বান্দাদের জন্য এক মহিমান্বিত পুরস্কার। এই উৎসব ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে শেখায়। ঈদের শিক্ষা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
হাফিজ নাজমুল ইসলাম জিলহাদ আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের খুশি ভাগাভাগি করার আহ্বান জানান।
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ যেন বিশ্বের সকল মানুষকে মহামারি, দুঃখ-কষ্ট থেকে মুক্তি দিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।
এছাড়াও তিনি দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শেষে তিনি সকলকে ঈদের আনন্দ শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।
মুফিজুর রহমান নাহিদ




















