পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন ‘গোল্ডেন ড্রিম ইউকে’-এর চেয়ারপারসন এবং বিশিষ্ট সমাজসেবী বেগম কামরুন্নেছা খানম শোভা মতিন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের এই খুশির বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে যাক।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, প্রবাসে থাকলেও দেশের মানুষের কল্যাণ ও সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তিনি সর্বদা সচেষ্ট। তিনি সমাজের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বেগম কামরুন্নেছা খানম শোভা মতিন তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
তিনি লন্ডনে সম্মানজনক ‘হু’স হু’ (Who's Who) অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে বিশেষ সম্মান অর্জন করেছেন।
পরিশেষে তিনি দেশ ও প্রবাসের সকল শুভানুধ্যায়ীকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন।
আব্দুল কাইয়ুম সামি




















