দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বোরহান উদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী, সালিশব্যক্তিত্ব মাওলানা আব্দুর রহমান

  • প্রকাশের সময় : ২০/০৩/২০২৬ ০৫:১৬:৪৩ AM

প্রতিনিধি

Share
24

সিলেটের কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ীইউপিসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বোরহান উদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী, সালিশব্যক্তিত্ব মাওলানা আব্দুর রহমান। 


আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসব্যাপী পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে মুসলমানদের দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে তিনি ঝিংগাবাড়ীইউপিসহ  দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।


তিনি বলেন, ঈদুল ফিতর মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর বান্দাদের জন্য এক মহিমান্বিত পুরস্কার। এই উৎসব ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে শেখায়। ঈদের শিক্ষা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।


মাওলানা আব্দুর রহমান  আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের খুশি ভাগাভাগি করার আহ্বান জানান।


তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ যেন বিশ্বের সকল মানুষকে মহামারি, দুঃখ-কষ্ট থেকে মুক্তি দিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।


সিলেট প্রেস / এন


কমেন্ট বক্স
মুফিজুর রহমান নাহিদ

মুফিজুর রহমান নাহিদ

প্রকাশ: ২০২৬-০৩-২০ ০৫:১৬:৪৩