ঠাকুরগাঁওয়ে

নববর্ষের আনন্দ ঢেকে দিল শিশুর করুণ মৃত্যু

  • প্রকাশের সময় : ১৪/০৪/২০২৬ ০৮:৩৭:৪৩ PM

ছবি-প্রতিনিধি

Share
34

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন আনন্দ যেন বিষাদে ঢেকে দিল দুর্ঘটনায় একটি শিশুর করুণ মৃত্যু। এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাণীশংকৈল পৌর শহরের কলেজ হাট এলাকায়। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।


জানা গেছে, ওই হাট সংলগ্ন বাসিন্দা আসবাবপত্র ব্যবসায়ী মঞ্জুর আলমের মেয়ে মুবাশ্বিরা (৫) ঘটনার দিন বিকেল ৩টার দিকে বাড়ির সামনে খেলছিল। তাদের বাড়ির লাগোয়া ছিল প্রতিবেশি দেলোয়ার হোসেনের বাড়ির পুরনো সীমানা প্রাচীর। মেয়েটির খেলা করার এক পর্যায়ে হঠাৎ ওই সীমানা প্রাচীর হুড়মুড় করে ভেঙে পড়লে মেয়েটি তাতে চাপা পড়ে।আশপাশের লোকজন দ্রুত আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


থানার ওসি আমানুল্লাহ আল বারী আরো জানান, নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায় নি। হাসপাতাল থেকে তার মরদেহ তার পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৪-১৪ ২০:৩৭:৪৩