তরমুজে ছিল ইঁদুর মারার বি ষ, একই পরিবারের চারজনের মৃ ত্যু

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৬ ০৯:২১:৩২ PM

Share
27

ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্যের অবশেষে জট খুলেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে মুম্বাইয়ের চার সদস্যের পরিবারটি তরমুজ খাওয়ার ফলে খাদ্য বিষক্রিয়ায় নয়, বরং ইঁদুর মারার বিষে মারা গেছে।

কর্তৃপক্ষ ভুক্তভোগীদের শরীরে বিষাক্ত বস্তু পেয়েছে যা ইঁদুর মারার জন্য ব্যবহার করা হয়। এ ছাড়া ভুক্তভোগীরা যেসব তরমুজ খেয়েছে তাতেও ইঁদুর মারার বিষ পাওয়া গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় ভুক্তভোগীদের দেহে সবুজ আভা পাওয়া যায়। সেখানেই বিষের উপস্থিতি ছিল।

গত মাসের শেষের দিকে আব্দুল্লাহ দোকাদিয়া (৪৫), তার স্ত্রী নাসরিন (৩৪), দুই সন্তান জাইনাব (১৩) এবং আয়েশা (১৬) তাদের মুম্বাইয়ের বাড়িতে আত্মীয়ের জন্য ডিনারের আয়োজন করে। তারা তাদের আত্মীয়দের সে দিন মাংস পোলাও খাওয়ান। এরপর রাত একটা নাগাদ পরিবারের চারজন মিলে তরমুজ খান। এর কয়েক ঘণ্টা পরেই সবার বমি এবং ডায়রিয়া হয়। পরবর্তী সময়ে তারা সবাই মারা যান।

এই ঘটনার পর খবর প্রকাশ হলে চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপরেই তদন্তে নামে দেশটির পুলিশ। অবশেষে ফরেনসিক পরীক্ষায় জানা গেছে, ইঁদুর মারার বিষে চারজনের মৃত্যু হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকেরা চারজনের দেহেই জিঙ্ক ফসফেট পেয়েছে। এই ক্যামিকেল ইঁদুর মারার বিষে ব্যবহার করা হয়। এ ছাড়া যেসব তরমুজ খেয়ে পরিবারের চারজন মারা গেছে সেখানেও জিঙ্ক ফসফেট পাওয়া গেছে।
এখন তদন্তকারীরা তদন্ত শুরু করেছেন যে এই বিষাক্ত কেমিক্যাল তরমুজে কীভাবে এলো। এটা দুর্ঘটনাবশত নাকি কেউ ইচ্ছাকৃতভাবে তরমুজে ঢুকিয়ে দিয়েছে- তার তদন্ত চলছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৫-০৭ ২১:২১:৩২