দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • প্রকাশের সময় : ১৪/০৫/২০২৬ ০৩:৪৪:১৫ PM

Share
19

সুনামগঞ্জ জেলা শহরে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী দুই দিন ৮ ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তিতে পড়বেন প্রায় ৪ হাজার ২০০ গ্রাহক।


আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহরে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে শহরে মাইকিং করা হচ্ছে।


সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেমস লিমিটেডের আবাসিক প্রধান মেহেদী হাসান বলেন, ‘গ্যাস লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হলে পুনরায় সরবরাহ স্বাভাবিক করা হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৫-১৪ ১৫:৪৪:১৫