সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৬ ০৫:০১:৪২ PM

Share
4

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।


শনিবার (১৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সিইউকে চেয়ারম্যান বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, দূরদর্শী শিক্ষাবিদ ও নিবেদিতপ্রাণ সমাজসংস্কারক। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদান সিলেটবাসী দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতীয় সংসদের সদস্য হিসেবে তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। তাঁর এই প্রয়াণ সিলেটের সামাজিক ও শিক্ষাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।


শোক বার্তায় রেজাউল হাসান কয়েস লোদী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-১৩ ১৭:০১:৪২