ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরচাপায় শিক্ষার্থীর মৃত্যু: টাকার বিনিময়ে রফাদফা

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৬ ১১:৫৬:৪৮ PM

ছবি-প্রতিনিধি

Share
14

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরচাপায় শিপা রাণী (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০ টায় পৌর শহরের প্রগতি ক্লাব রোডের কুয়েতি মসজিদ সংলগ্ন সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৭০ হাজার টাকার বিনিময়ে রফাদফা করে দিয়েছেন ওই ইউনিয়ন বিএনপির নেতারা 


নিহত শিপা রাণী উপজেলার লেহেম্বা গ্রামের গবিনাথ রায়ের মেয়ে এবং তিনি চাপোর পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে, শিপা রাণী প্রাইভেট পড়া শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন পথে মধ্যেই  একটি ট্রাক্টর পিছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে চাপা দিলে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘাতক ট্রাক্টরটি আটক করার চেষ্টা করে। এ সময় চালক ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাক্টর ও চালক বাবলু হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।


এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, ঘাতক ট্রাক্টর ও চালক বাবলু হোসেনকে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, টাকা নিয়ে সমঝোতা হয়েছে কিনা এটি আমার জানা নেই। তবে লিখিত এজাহার পেলে আমরা মামলা নেব। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৬-১৩ ২৩:৫৬:৪৮