বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

কাতারে নিহতদের সহযোগিতায় প্রবাসী মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আহ্বান

  • প্রকাশের সময় : ২৪/০৬/২০২৬ ০৯:১৩:৪২ PM

Share
1

মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের ৫ জন প্রবাসী নিহত হওয়ায় এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।


বিবৃতিতে নেতৃবৃন্দ নিহত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের সহযোগিতায় প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি আহ্বান জানান।


নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট-লন্ডন বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্যের অবসান ঘটিয়ে বিমানকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিমান ও পর্যটন মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। 


তারা বলেন, দেশে এসে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও পারিবারিকভাবে যাতে তারা হয়রানির শিকার না হন সেদিকে প্রশাসনের দৃষ্টি রাখার অনুরোধ করেন।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-২৪ ২১:১৩:৪২