ফিসশেড না থাকায় বাহুবল বাজারে রোদবৃষ্টি মাথায় নিয়ে মাছ কেনাবেচা হচ্ছে

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৬ ১০:৪১:২৭ PM

Share
18

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের একমাত্র বাহুবল বাজার। দীর্ঘদিন যাবত চাহিদা সম্পন্ন ফিস শেড নির্মিত না হওয়া এ বাজারে আগত মাছ ক্রেতা -বিক্রেতাকে রোদবৃষ্টি মাথায় নিয়ে মাছ কেনাবেচা করতে হচ্ছে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ইতিপূর্বে ৩ তলা বিশিষ্ট ফিস শেড নির্মানের পরিকল্পনা করা হলেও আজো নির্মিত হয়নি। বাজারে মাছ ব্যবশায়ী আব্দুস ছালাম ও আব্দুল খালেক জানান মাছ কেনাবেচায় আমরা  রোদবৃষ্টি মাথায় নিয়ে বেচাকেনা করছি জনপ্রতিনিধি বা প্রশাসনের কোন সুনজর নেই। সময়সময় ফিস শেড নির্মানের আশার বানী শুনলেও  বাস্তবায়িত হয়নি। এলাকাবাসী অবিলম্বে ফিস শেড নির্মানের জন্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। 


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান

সৈয়দ আব্দুল মান্নান

প্রকাশ: ২০২৬-০৭-০৩ ২২:৪১:২৭