সিলেট নগরীর কুমারপাড়া এলাকার উন্নয়নকাজের মান এবং বর্তমান ত্রুটি-বিচ্যুতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কাজের মান খারাপ করে নানারকম তালবাহানা দিয়ে জনগণের আস্থা অর্জন করা যাবে না। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
বক্তব্যে কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের প্রচলিত এই ত্রুটিপূর্ণ সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। একই কাজ বারবার করে জনগণের ভোগান্তি না বাড়িয়ে, বারবারের কাজ একবারে নিখুঁতভাবে শেষ করাই শ্রেয়।
তিনি আরও যোগ করেন, বর্তমান যুগের জনগণ অত্যন্ত সচেতন। তাই জনগণের চোখ ফাঁকি দিয়ে উন্নয়নকাজে নয়-ছয় করার কোনো সুযোগ নেই।
একই কাজ বারবার করে জনগণের ভোগান্তি বাড়ানোর সংস্কৃতির অবসান হতে হবে।
যদিও তিনি তাঁর বক্তব্যে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি, তবে স্থানীয় সচেতন মহলের মতে—তাঁর এই তীক্ষ্ণ মন্তব্য কুমারপাড়া ও সিলেটের চলমান উন্নয়নকাজের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল এবং ঠিকাদারদের উদ্দেশ্যেই করা হয়েছে। একই কাজ বারবার করার কারণে সৃষ্ট জনভোগান্তি এবং অর্থ অপচয়ের সংস্কৃতির দ্রুত অবসান চান তিনি।
স্টাফ রিপোর্টার



















