হঠাৎ রাতের বেলায় মুম্বাইতে গেলেন সাকিব!

  • প্রকাশের সময় : ১৪/০৪/২০২৩ ০৯:১০:১৩ AM

Share
52

আজ (শুক্রবার) ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫২ রানে হারায় মোহামেডান। অবশ্য ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি সাকিব। আউট হয়ে গেছেন ৩০ রানের মাথায়। এদিকে, শাইনপুকুরের বিপক্ষে জয়ে চলমান ডিপিএলে তার দল সুপার লিগ নিশ্চিত করেছে।

ম্যাচ জয়ের পর অবশ্য তড়িঘড়ি করেই সাকিব ছুটেছেন ঢাকায়। অবশ্য দ্বিতীয়বারের মতো বিকেএসপি থেকে সাকিব এদিন হেলিকপ্টারে চড়ে ঢাকায় ফিরেছেন। হেলিকপ্টারে করে ঢাকায় এসেছিলেন সাকিব, বাণিজ্যিক এক অনুষ্ঠানে যোগ দিতে।

আজ হঠাৎ আবার হেলিকপ্টারে চেপে বসা সাকিবের? এবার কোনো বাণিজ্যিক বা সামাজিক অনুষ্ঠানে যোগ নিতে নয়, দেশের বাইরে যেতেই তড়িঘড়ি করে রাস্তার ভিড় এড়াতে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সন্ধ্যা সোয়া ৭টায় সাকিবের বিমানে চেপে মুম্বাই যাওয়ার কথা ছিল। তাই সড়কপথের ভিড় এড়াতে হেলিকপ্টারে করে ঢাকায় আসা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আরও দুই ক্রিকেটার সৌম্য সরকার আর তাসকিন আহমেদকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্য মুম্বাইয়ের ফ্লাইট ধরে ঢাকা ত্যাগ করেছেন সাকিব।

জানা গেছে, মুম্বাইতে একটি চিপসের বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নেবেন সাকিব, সৌম্য আর তাসকিন। মুম্বাইয়ে চিপসের বিজ্ঞাপনের শ্যুটিং শেষে ওমরাহ করতে মক্কা যাবেন। আর সৌম্য ও তাসকিন আগামী পরশু দেশে ফেরত আসবেন।

মক্কায় ওমরাহ শেষ করে সেখান থেকে ঈদ করতে সরাসরি যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ করে সরাসরি যোগ দেবেন ইংল্যান্ডের চেমসফোর্ডে, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে।


সিলেট প্রেস / ১৪ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১৪ ০৯:১০:১৩