ট্রাকচাপায় শ্যালক-দুলাভাই নিহত

  • প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩ ১০:৪৪:০২ AM

Share
58

যশোরের ঝিকরগাছা উপজেলার নবীনগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) নাভারণ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বেনাপোল সীমান্তের নারায়ণপুর নতুনপাড়া গ্রামের হাসান আলীর ছেলে জুয়েল রানা বাবু (২২) ও একই গ্রামের সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন (১৯)। তারা সম্পর্কে একে অপরের শ্যালক-দুলাভাই।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে বেনাপোল থেকে বাবু ও হৃদয় মোটরসাইকেল যোগে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর মোল্যা ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিয়ে রাস্তায় উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দুপুরে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে গেছেন। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দায়ের করবেন।


সিলেট প্রেস / ১৫ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১৫ ১০:৪৪:০২