পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট বিভাগ জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) বিকেলে নগরীর কদমতলিস্থ একটি অভিজাত হোটেলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির হবিগঞ্জ জেলার সভাপতি মো. জামাল মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট কবির আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিয়াকত আলী খান, আব্দুস সোবহান চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, জেলা ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস ও মহানগর ছাত্র সমাজের সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা প্রমুখ। বিজ্ঞপ্তি




















