আসছে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

  • প্রকাশের সময় : ১৮/০৪/২০২৩ ০৫:৫৫:৩০ AM

Share
54

বৈশাখের প্রথম দিন থেকে তীব্র দাবদাহে অতিষ্ঠ দেশবাসী। টানা ১৬ দিনের দাবদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা। তবে আগামীকাল বুধবার থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ২৩ এপ্রিল থেকে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ হাওড় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় কিছু অঞ্চলে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, আগামীকাল থেকে সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ১৯ এপ্রিল থেকে ঢাকার তাপমাত্রা কমতে শুরু করবে। ১৯-২০ এপ্রিলের দিকে দেশের সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে ২৩ এপ্রিল থেকে সিলেট সুনামগঞ্জসহ হাওড় এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ২৩ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলের কোনো কোনো এলাকার ওপর দিয়ে বৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে চরমভাবাপন্ন আবহাওয়া বিরাজ করছে। তাই দীর্ঘ তাপদাহের পর আবার ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে।


সিলেট প্রেস / ১৮ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১৮ ০৫:৫৫:৩০