জাতীয় পার্টি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলার জাতীয় পার্টির সভাপতি জামাল মিয়ার শশুর রশিদ আলী ইন্তেকাল করেছেন।
সোমবার বিকাল ৪টায় হবিগঞ্জ সদর উপজেলার রিচী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
রশীদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী।
সোমবার এক শোকবার্তায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন, রশীদ আলী মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী ও আদর্শবান মানুষ হিসেবে মরহুম রশীদ আলীকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। নিজ এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব এবং শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।




















