পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জাতীয় পার্টির সিলেট মহানগর শাখার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর কদমতলী জামেয়া ইসলামিয়া মাদরাসার এতিম বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
জাতীয় পার্টির হবিগঞ্জ জেলার সভাপতি মো. জামাল মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট কবির আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিয়াকত আলী খান, আব্দুস সোবহান চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, জেলা ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস ও মহানগর ছাত্র সমাজের সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা প্রমুখ।




















