উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চাকরির সুযোগ

  • প্রকাশের সময় : ২৫/০৮/২০২৩ ০৩:৩৬:০২ AM

Share
197

দক্ষিণ সুরমা, সিলেট www.dakshinsurma.sylhet.gov.bd

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকুরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা, ২০১৫ মোতাবেক সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদ সমূহের গ্রাম পুলিশ (মহল্লাদার) এর শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।


আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে আগামী ২১/০৯/২০২৩ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, গ্রাম পুলিশ নিয়োগ কমিটি, দক্ষিণ সুরমা, সিলেট বরাবরে সরাসরি বা ডাকযোগে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। শর্তাবলী :

০১। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।

০২। প্রার্থীর বয়স ২১/০৯/২০২৩ তারিখে ১৮ হতে ৩০ বছর ও মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ৩২বছরের মধ্যে হতে হবে ।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন


সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৪ আগষ্ট ২০২৩ইং


সিলেট প্রেস / ২৫ আগষ্ট ২০২৩/এসএ


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৩-০৮-২৫ ০৩:৩৬:০২