চাকরি দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

  • প্রকাশের সময় : ২৫/০৮/২০২৩ ০৩:৪১:৫২ AM

Share
129

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর পরিবহন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে ০২ (দুই) জন ড্রাইভার নিয়োগের জন্য সরকারি ও বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান অনুসরণ করে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০১ (এক) বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ড্রাইভার পদের যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে ন্যূনতম ৮ম শ্রেণি পাসসহ মধ্যম লাইসেন্সধারী হতে হবে। গাড়ি মেরামত কাজে অভিজ্ঞ এবং ভারী লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর মাসিক ন্যূনতম সেবামূল্য : ১৬২৫০/= (ষোল হাজার দুইশত পঞ্চাশ) টাকা

এছাড়া বছরে উৎসব প্রণোদনা ০২টি টাকা: ৯৭০০x২=১৯৪০০/= বাংলা নববর্ষ প্রণোদনা টাকা: ০১টি ১৯৪০/= প্রদান করা হবে।

তাছাড়া অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত সেবামূল্য বিধি মোতাবেক প্রাপ্য হবে ।

আবেদনপত্র জমাদান: আগ্রহী প্রার্থীদের কম্পিউটার কম্পোজ ও প্রিন্টেড দরখাস্ত এবং রেজিস্ট্রার, শাবিপ্রবি এর অনুকূলে ড্রাইভার পদে ২০০/= (দুইশত) টাকা মূল্যের এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি সত্যায়িত ছবি, সকল সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।

মো. ফজলুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)


বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন


সুত্র: দৈনিক উত্তরপূর্ব ২৪ আগষ্ট ২০২৩ইং


সিলেট প্রেস / ২৫ আগষ্ট ২০২৩/এসএ


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৩-০৮-২৫ ০৩:৪১:৫২