বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অনুমোদিত ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট এর জন্য নিম্ন বর্ণিত পদে নিয়োগের নিমিত্তে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১০/০৯/২০২৩ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর ডাকযোগে অথবা কলেজ অফিসে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল।
নির্ধারিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোন উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না।
কেবলমাত্র নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদনপত্র (মোবাইল নাম্বারসহ বায়োডাটা), নিজ নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি রেজিঃ নং- ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক আবেদন করতে পারবেন।
অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। দরখাস্তের খামের উপর ডান পার্শ্বে প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ৩০ আগষ্ট ২০২৩ইং
স্টাফ রিপোর্টার




















