নর্থইষ্ট ফিলাডেলফিয়ায় বেসাপের উদ্যোগে খোলা মাঠে ঈদ জামায়াত

  • প্রকাশের সময় : ২৫/০৪/২০২৩ ০১:০৭:১৭ AM

Share
50

পেনসিলভেনিয়া রাজ্যের বৃহত্তর ফিলাডেলফিয়ার নর্থইষ্টে “বেসাপের” উদ্যোগে খোলা মাঠে আকাশের নিচে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত তৃতীয় বারের মতো জারডেল পার্কে অনুষ্ঠিত হয়েছে।

ঈদ জামাতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিলো। সব মিলে মহিলা এবং বাচ্চাসহ অসংখ্য মানুষ নামাজে অংশগ্রহন করেন।

অত্যন্ত সুন্দর আবহাওয়ার মধ্যে সকাল ৯টায় ঈদ জামাতটি শুরু হয়। জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেম শেখ ইকবাল। নামাজের পরপরই অংশগ্রহনকারীদের জন্য ছিলো হালকা খাবার মিষ্টান্ন, তরমুজ, কফি এবং বাচ্চাদের জন্য ডোনাইট। বিশেষ করে বাচ্চাদের জন্য খেলনা প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।

জামাতে অংশগ্রহণকারী সবাই বিশেষ করে মা এবং বোনেরা যারা জামাতে অংশগ্রহন করেছিলেন সবাই এক কথায় বেসাপকে ধন্যবাদ প্রদান করেন। এমন একটি সুন্দর এবং সুশৃঙ্খলা প্রোগামের আয়োজন করার জন্য। এছাড়াও অংশগ্রহনকারী মা এবং বোনের এই কারণে খুশি তাদের নামাজের জন্য পর্দা সহকারে আলাদা নামাজের ব্যবস্থা করার জন্য এবং তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও মহিলাদের জন্য পর্দা সহকারে আলাদা ব্যবস্থা রাখা হবে।

সর্বশেষ বেসাপের পক্ষ থেকে নামাজে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ প্রদান করেন বেসাপের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন এবং ফিলাডেলফিয়া পুলিশ প্রশাসনকে নিরাপত্তা প্রদান করায় ধন্যবাদ জানিয়ে ঈদ আনন্দ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা রেজওয়ান। 


সিলেট প্রেস / ২৫ এপ্রিল ২০২৩/ আ


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২৫ ০১:০৭:১৭