বিমানবন্দরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৮/০৪/২০২৩ ০৫:৩৩:২৬ AM

Share
69

গ্রেফতারী পরোয়ানা থাকায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। 

শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস। 

তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালী মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। যার দরুণ তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


সিলেট প্রেস / ৮ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-০৮ ০৫:৩৩:২৬