তিন ঘন্টার মধ্যে জামিন পেলেন বিএনপি নেতা মুক্তাদির

  • প্রকাশের সময় : ০৮/০৪/২০২৩ ০৮:০৮:৩৬ AM

Share
80

সিলেটে জামিনপত্র (রিকল) প্রদর্শন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ছেড়ে দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার বিকাল ৩টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে মুক্তাদিরকে গ্রেফতার করে সিলেট কতোয়ালি থানা পুলিশ।

মুক্তাদিরকে থানা থেকেই ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, যে মামলায় তাকে গ্রেফতার করা হয় তাতে মুক্তাদির জামিনে ছিলেন। আজ গ্রেফাতারের পর তার আইনজীবীরা থানায় রি-কল দেখাতে সন্ধ্যার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।

সুদীপ বলেন, পুরনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারিন্ট ছিলো। সে মামলায় বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছিলো।

গ্রেফতারের পর মুক্তাদিরকে কতোয়ালি থানাতেই রাখা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। ইফতার আগ মূহূর্তে ছাড়া পান মুক্তাদির।

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচীর আয়োজন করে বিএনপি। এই কর্মসূচীতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।


সিলেট প্রেস / ৮ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-০৮ ০৮:০৮:৩৬