বাড়িতে বসেই অর্থ উপার্জন করুন। গৃহবধূ, অবসরপ্রাপ্ত কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ। এমন পোস্টার ছড়িয়ে-ছিটিয়ে থাকে দেওয়াল জুড়ে। মোবাইলেও প্রায়শই এমন প্রলোভন দেখিয়ে মেসেজ আসে।
হোয়াটসঅ্যাপে এমনই একটি মেসেজ দেখে কাজের জন্য আবেদন করে ৮ লাখ ২০ হাজার রুপি (১০ লাখ ৫৩ হাজার টাকা) খুইয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগ্রামের। সামান্য পরিশ্রম করেই টাকা উপার্জন করা যাবে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ দেখেই আবেদন করেছিলেন কর্নাটকের বাসিন্দা সরিতা এস নামের এক তরুণী। তবে কর্মসূত্রে তার বর্তমান ঠিকানা গুরুগ্রাম। কাজের জন্য আবেদন করার তাকে অনুরোধ করা হয় ৫০ টাকার বিনিময়ে ইউটিউবের একটি চ্যানেলের গ্রাহক হতে। উল্টো দিকে থাকা একটি ‘গ্লোবাল মার্কেটিং সংস্থা’-র এইচআরের পরিচয় দেয়া এক ব্যক্তি তাকে জানান, সব প্রক্রিয়া সম্পূর্ণ হলেই তিনি কাজ করতে পারবেন। মেসেজ এবং ফোনে দেয়া তথ্যের ভিত্তিতে ওই তরুণী পর পর দু’টি ইউটিউব চ্যানেল ‘সাবস্ক্রাইব’ করেন। ০৮ এপ্রিল
আন্তর্জাতিক ডেস্ক



















