মৌলভীবাজারের জুড়ীতে IBWF জুড়ী উপজেলা শাখার উদ্দ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজনে ইন্ডাষ্টিয়ালিষ্ট এন্ড বিজনেস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন জুড়ী উপজেলা শাখা। (৮/এপ্রিল/২০২৩) ইং শনিবার বিকাল ৫ ঘটিকায় ষ্টেশন রোডস্থ শ্রমিক কল্যাণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
লুৎফুর রহমানের বিয়াই লন্ডন প্রবাসী তিনি পবিত্র কুরআন শরীফ এই অনুষ্ঠানের অতিথিদের মধ্যে বিতরণ করানো হয়।
IBWF জুড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন হেলাল এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা নজরুল ইসলাম খতিব জুড়ী ভবানীগজ্ঞ বাজার জামে মসজিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই সহকারী অধ্যাপক টি এন খানম সরকারি ডিগ্রি কলেজ জুড়ী, লুৎফুর রহমান , আইনজীবী শাখাওয়াত হোসেন, আকমল হোসেন, সাধারণ ব্যাবসায়ী হাসান প্রমুখ,এছাড়াও উপস্থিত ছিলেন IBWF জুড়ী শাখার নেতৃবৃন্দ।
জালালুর রহমান, জুড়ী




















