জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত

  • প্রকাশের সময় : ১৩/০৫/২০২৩ ১০:২৫:৪৭ AM

Share
59

ঘূর্ণিঝড় মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল রোববার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রোববার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।’


সিলেট প্রেস / ১৩ মে ২০২৩/ আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-১৩ ১০:২৫:৪৭