জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৩/০৫/২০২৩ ০৪:৫৯:৫২ AM

Share
49

জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ মে শনিবার সকালে উপজেলা বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) 

মো: আজিজুল হক খোকন'র উপস্থাপনায় অনুষ্ঠানে 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল-মাসুদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাইট্রাস গবেষণা কেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: জুলহাস মিয়া, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সফিয়ান বেলাল, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া,শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক সফল নন্দী ও সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোহা মিয়া,  জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। দেশে প্রত্যান্ত এলাকায় অনেক প্রতিভা সম্পন্ন ছাত্র-ছাত্রী রয়েছেন। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চচার্র মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিভা বিকশিত করে দেশ ও জাতি-কে গর্বিত করবেন। 

জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি আয়োজন করা হয়।



সিলেট প্রেস / ১৩ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
নাজমুল ইসলাম, জৈন্তাপুর-

নাজমুল ইসলাম, জৈন্তাপুর-

প্রকাশ: ২০২৩-০৫-১৩ ০৪:৫৯:৫২