আজকে ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

  • প্রকাশের সময় : ১৯/০৪/২০২৪ ০৮:৩০:১০ AM

ছবি-প্রতীকী

Share
130

আমাদের জীবনে অনেক কিছুই ঘটে যায় কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৪৫১ - দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন।

১৫৩৯ - জার্মান সম্রাট চার্লস ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শান্তিচুক্তি করেন।

১৭৭৫ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু।

১৭৮২ - নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

১৮৩৯ - লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়ামের স্বাধীনতা লাভ।

১৯১৯ - আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠা।

১৯৪৮ - মায়ানমার জাতিসংঘে যোগদান করে।

১৯৫৪ - পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত।

১৯৫৪ - পাকিস্তান গণপরিষদ কর্তৃক বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা।

১৯৭৫ - ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উ‍ৎক্ষেপণ করা হয়।

জন্ম
১৩২০ - পর্তুগালের রাজা প্রথম পেদ্রো।

১৯৩১ - ফ্রেড ব্রুক্‌স, মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৩ - ডিকি বার্ড, ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ছিলেন।

১৯৫১ - অভিনেতা জাফর ইকবাল।

১৯৮৭ - মারিয়া শারাপোভা, রুশ টেনিস খেলোয়াড়।

মৃত্যু
১৮২৪ - লর্ড বায়রন, এ্যাংলো-স্কটিশ কবি।

১৮৮২ - চাল্র্‌স্‌ ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী। তিনিই প্রথম বিবর্তনবাদ এর ধারণা দেন।

১৯১৪ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৫৮ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।

১৯৫৮ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।

১৯৭৪ - আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি।


সিলেট প্রেস / ১৯ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-১৯ ০৮:৩০:১০