ঠাকুরগাঁও-২'র ৭ বারের এমপি দবিরুল ইসলামের জানাযা ও দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : ৩০/০৫/২০২৬ ১০:১২:১৪ PM

ছবি-প্রতিনিধি

Share
10

ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দবিরুল ইসলামের জানাযা শনিবার (৩০ মে) বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। জানাযায় প্রায় ৫০ হাজার মুসল্লী অংশ নেন। আগে তাঁকে ওই মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। 


এসময় উপজেলা ও থানা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় বড়বাড়ি কবরস্থানে তাঁর ২য় জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ২৮ মে বিকেলে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি --- রাজিউন)। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।


প্রসঙ্গত, পিতার জানাযায় অংশ নিতে দিনাজপুর কারাগার থেকে ৬ ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে তার বড় ছেলে একই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন উপস্থিত হন। দবিরুল ইসলাম ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টি থেকে ১ম বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ৩ বারের ইউপি চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ সালের নির্বাচনে সংসদ সদস্য হবার পর, ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। একই বছর আওয়ামী লীগের মনোনয়নে তিনি ৩য় বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগের মনোনয়নে তিনি ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে তার অসুস্থতায় তার বড় ছেলে মাজহারুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দবিরুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়নে অনেক অবদান রাখেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৫-৩০ ২২:১২:১৪