আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠান ও কর্মশালা

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

  • প্রকাশের সময় : ২৭/০৬/২০২৬ ০৫:৫৩:৩৩ PM

Share
3

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের মাধ্যমে ভূক্তভোগিরা ন্যায় বিচার পাচ্ছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম। ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতি থেকে অনেকেই ইতিপূর্বে প্রধান বিচারপতিসহ বিচারপতি হয়ে আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন । তিনি নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। আইনজীবীদের সুবিধার্থে একটি দশ তলা ভবন নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন মানুষের জীবনে জানার কোন শেষ নেই। পেশা পরিচালনার পাশাপাশি পেশার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।


শনিবার (২৭ জুন) সকাল ১০ টায় সিলেট জেলা আইনজীবী সমিতিতে ২০২৬ সনে যোগদানকারী আইনজীবীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে সমিতির ২নং বার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।


সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) অ্যাডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক-১ মোঃ আব্দুল মুকিত (অপি) অ্যাডভোকেট এবং যুগ্ম সম্পাদক-২ মোঃ হেদায়েত হোসেন তানবীর অ্যাডভোকেট এর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বত জুবের অ্যাডভোকেট। 


সম্মানীত অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইমাম হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ।


বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী আব্দুল খালিক অ্যাডভোকেট, সাবেক সভাপতি দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী অ্যাডভোকেট, সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য মোঃ রেজাউল করিম চৌধুরী অ্যাডভোকেট, সিলেটের বিজ্ঞ সরকারি কৌসুলী শামীম আহমদ সিদ্দিকী অ্যাডভোকেট, সিলেটের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন আশুক অ্যাডভোকেট, মহানগর দায়রা জজ আদালতের পি.পি. বদরুল আহমদ চৌধুরী অ্যাডভোকেট, সাবেক সভাপতি এ.কে.এম. শিবলী অ্যাডভোকেট, সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য বেদানন্দ ভট্টাচাৰ্য্য, অ্যাডভোকেট, সাবেক সভাপতি এ.কে.এম. শমিউল আলম অ্যাডভোকেট, সাবেক সভাপতি অশোক পুরকায়স্থ অ্যাডভোকেট।


অনুষ্ঠানের শুরুতে সিলেট জেলা আইনজীবী সমিতিতে ২০২৬ সনে যোগদানকারী আইনজীবীদের সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। 


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) অ্যাডভোকেট নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির সুনাম সারাদেশ ব্যাপি রয়েছে। আইনজীবীদের পেশাগত মান, মর্যাদা রক্ষায় নবীন আইনজীবীরা সর্বদা সচেষ্ট থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ, অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি পান্না লাল দাস অ্যাডভোকেট, সহ সভাপতি আব্দুস সোয়েব আহমদ অ্যাডভোকেট, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন অ্যাডভোকেট, লাইব্রেরী সম্পাদক ঝুমকি পুরকায়স্থ অ্যাডভোকেট, মহিলা বিষয়ক সহ-সম্পাদক সৈয়দা হেলেন বেগম অ্যাডভোকেট, মোঃ ওবায়দুর রহমান অ্যাডভোকেট প্রমুখ।


প্রধান অতিথির হাতে ক্রেস্ট তোলে দেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফুলের তোড়া দিয়ে বরণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া জেরীন চৌধুরী অ্যাডভোকেট, সহ-সম্পাদক জাহিদুল হক জাবেদ অ্যাডভোকেট, মোঃ ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল অ্যাডভোকেট ও জিয়াউল হক মোস্তাক অ্যাডভোকেট।


নবীন আইনজীবীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলাম অ্যাডভোকেট ও পবিত্র গীতা পাঠ করেন সমিতির লাইব্রেরীয়ান রমাংশু চক্রবর্তী।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-২৭ ১৭:৫৩:৩৩