বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়নে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৬ ১১:২৬:৩৬ PM

প্রতিনিধি

Share
8

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই  সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য, বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর বিশ্বনাথের মাদানিয়া মাদ্রাসা গেইট থেকে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়।

মিছিলটি বিশ্বনাথ উপজেলা ও পৌর শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া নদীর সেতুতে  সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ পৌরসভা আমীর এইচ. এম. আখতার ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা নায়েবে আমীর ও বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী মাস্টার ইমাদ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক এম. খলিল উল্লাহ, বিশ্বনাথ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার এবং বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সেক্রেটারী শেখ আব্দুল বাসিত।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মোহাম্মদ আশরাফুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিশ্বনাথ উপজেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ পৌরসভা সেক্রেটারী ও অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাহেদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সহ-সভাপতি কাজী আব্দুল কাদির, মাওলানা হাবিবুর রহমান আনসারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতা আশরাফ আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ পৌরসভা সেক্রেটারী মো. ইমন মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পৌরসভার সাবেক সভাপতি ফ্রান্স প্রবাসী জহির উদ্দিন ইমনসহ ১১ দলীয় ঐক্যের উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা সময়ের দাবি। এ দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান তারা।


সিলেট প্রেস / আর ইউ


কমেন্ট বক্স
মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

প্রকাশ: ২০২৬-০৭-২৩ ২৩:২৬:৩৬