বাংলাদেশ ব্যাংক স্কুলে চাকরির সুযোগ

  • প্রকাশের সময় : ১১/০৭/২০২৩ ০৬:১৮:৩৩ AM

Share
112

বাংলাদেশ ব্যাংক, সিলেট এর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট এর জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

সুবিধাদি: মূল বেতনসহ সরকারি বিধি মোতাবেক বাড়ীভাড়া, চিকিৎসাভাতা, বছরে ০২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা প্রদান করা হবে। ০২ (দুই) বছর সন্তোষজনক চাকুরীর পর কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ডের সুবিধাদি প্রাপ্য হবেন ।


আবেদনের শর্তাবলী:

ক) নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান, স্কুল ম্যানেজিং কমিটি, বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট বরাবর আবেদন পত্র আগামী ৩০/০৭/২০২৩ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে প্রধান শিক্ষক, বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট এর কার্যালয়ে পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

খ) আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় ও চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে।

গ) ০১/০৭/২০২৩ তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৫ (পঁয়ত্রিশ) বছর।

ঘ) চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঙ) প্রধান শিক্ষক,বাংলাদেশ ব্যাংক স্কুল,সিলেট এর অনুকূলে যে কোন তফসিলি ব্যাংক হতে ক্রমিক নং-০১ ও ০২ পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার এবং ক্রমিক নং-০৩ পদের জন্য ৩০০/-(তিনশত) টাকার পে-অর্ডার (অফেরত যোগ্য) আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।

চ) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।

ছ) কোন ধরণের সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

কর্তৃপক্ষ উপরোক্ত শর্তাবলীর কোন অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার সংরক্ষণ করেন ।

প্রধান শিক্ষক বাংলাদেশ ব্যাংক স্কুল শাহজালাল উপশহর, সিলেট


বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১১ জুলাই ২০২৩ইং


সিলেট প্রেস / ১১ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৩-০৭-১১ ০৬:১৮:৩৩