বিভিন্ন পদে কুলাউড়া পৌরসভা কার্যালয় কুলাউড়া, মৌলভীবাজারে চাকরির সুযোগ

  • প্রকাশের সময় : ২৫/০৮/২০২৩ ০৩:৫০:১৩ AM

Share
122


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার স্মারক নং- ৪৬.০০.০০০০.০৬৩, ১১. ০০১.২০-১২০৯ তাং- ০৭/০৮/২০২৩খ্রিঃ এর ছাড়পত্র মোতাবেক কুলাউড়া পৌরসভায় নিম্নবর্ণিত শূণ্য পদ সমূহে নিয়োগের জন্য পৌরসভা চাকুরী বিধিমালা ১৯৯২ এর নিয়োগ বিধি মোতাবেক নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাইতেছে।


সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা । স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচ.এস.সি পাশ (বিজ্ঞান বিভাগ/জীববিজ্ঞান সহ) বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।

প্রার্থীকে সাদা কাগজে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আগামী ১৪/০৯/২০২৩খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক যোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে মেয়র, কুলাউড়া পৌরসভা, কুলাউড়া, মৌলভীবাজার বরাবর পৌছাইতে হইবে।

দরখাস্তে স্পষ্ট অক্ষরে (ক) প্রার্থীর নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) বয়স (জ) শিক্ষাগত যোগ্যতা (ঝ) জাতীয়তা (ঞ) ধর্ম (ট) অভিজ্ঞতা (যদি থাকে) (ঠ) বৈবাহিক অবস্থা, (ড) মোবাইল নম্বর ও ই-মেইল(যদি থাকে) ইত্যাদি উল্লেখ করিতে হইবে।

আবেদনকারীর বয়স ১৪/০৯/২০২৩খ্রিঃ তারিখে নূন্যতম ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর হইতে হইবে। কেবলমাত্র বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।



বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন


সূত্র: দৈনিক উত্তরপূর্ব ২০২৩ইং


সিলেট প্রেস / ২৫ আগষ্ট ২০২৩/এসএ


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৩-০৮-২৫ ০৩:৫০:১৩