সিলেটপ্রেস-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

  • প্রকাশের সময় : ২৯/০৬/২০২৬ ১০:৪৬:৩১ PM

Share
9

গত ২৪ জুন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'সিলেটপ্রেস'-এ "কে এই সনি? আড়ালে থেকে সিলেটের চালাচ্ছেন কোটি টাকার টেন্ডার ও জালিয়াত বাণিজ্য" শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।


বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সিলেটপ্রেসের সুনামের প্রতি সম্মান রেখেই সংবাদের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করছেন শহিদুল ইসলাম সনি।


সনি জানান, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে টেন্ডারবাজি ও জালিয়াতির যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। তিনি কোনো প্রকার অবৈধ টেন্ডার প্রক্রিয়া বা জালিয়াতি বাণিজ্যের সাথে জড়িত নন। তৃতীয় কোনো পক্ষের ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতেই এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। 


একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে সিলেটপ্রেস সর্বদা নিরপেক্ষ তথ্য প্রকাশ করে। সেই পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধা রেখে, পাঠকদের বিভ্রান্তি দূর করতে এই সংক্ষিপ্ত স্পষ্টীকরণটি প্রকাশের অনুরোধ রইল।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-২৯ ২২:৪৬:৩১