সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-০৩ঃ

  • প্রকাশের সময় : ০৯/০৭/২০২৬ ০২:৫৮:৫৭ PM

প্রতিনিধি

Share
3

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ  মো: আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নি:) শৈলেশ চন্দ্র দাস, এএসআই(নি:) বিলাল আহমদ, এএসআই (নি:) অনন্ত কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করিয়া কানাইঘাট থানার জিআর-৮৭/২৩ এর  সাজা পরোয়ানাভুক্ত আসামী আমিনা বেগম @ সমুর্তা বেগম(৬১), গ্রাম-কুওর ঘড়ী (রাজার মাটি) , থানা- কানাইঘাট, জেলা–সিলেটকে  ইং ০৯/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০১:২০ ঘটিকার সময় কুওর ঘড়ী (রাজার মাঠি) এলাকা হইতে গ্রেফতার করেন। পারিঃ জারী=৩/২৬  এর সিআর পরোয়ানাভুক্ত আসামী  মোঃ জাহিদ আহমদ, পিতা- আব্দুল ওয়াহিদ ওরফে ময়া, স্থায়ী: গ্রাম- রায়গড় (পার্ট), থানা-কানাইঘাট, জেলা–সিলেটকে ইং ০৯/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০১:৪৫ ঘটিকার সময় রায়গড় এলাকা হইতে গ্রেফতার করেন। এছাড়াও কানাইঘাট থানার জিআর-১৫৫/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী বিলাল আহমদ(২৬), পিতা- মৃত আতিক আহমদ, গ্রাম-পাত্রমাটি, থানা- কানাইঘাট, জেলা –সিলেটকে ইং ০৯/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় পাত্রমাটি এলাকা হইতে গ্রেফতার করেন। অদ্য ধৃত আসামীদেরকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 




সিলেট প্রেস / এন


কমেন্ট বক্স
মুফিজুর রহমান নাহিদ

মুফিজুর রহমান নাহিদ

প্রকাশ: ২০২৬-০৭-০৯ ১৪:৫৮:৫৭