বাহুবলের ইসলামাবাদ আবাসিক এলাকার জনপথ এখন নদীতে রূপান্তরিত

  • প্রকাশের সময় : ২৫/০৬/২০২৬ ০৫:০৭:১১ PM

Share
26

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের ইসলামাবাদ আবাসিক এলাকার বাসিন্দাদের চলাচলের রাস্তাটি জলাবদ্ধতার কারণে নদীর দৃশ্যে রূপান্তরিত হয়েছে। বৃষ্টি হলেই এ রাস্তা টি নদীর রূপ ধারণ করে। ফলে এ রাস্তায় চলাচলকারীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরিকল্পিত ভাবে রাস্তা নির্মানের সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী দাবি করছেন। জলাবদ্ধতার জন্য জনদুর্ভোগ নিরসনে কারো নজর কাড়ছে না। এলাকাবাসী অবিলম্বে জন দুর্ভোগ নিরসনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

প্রকাশ: ২০২৬-০৬-২৫ ১৭:০৭:১১