গোয়াইনঘাটে লিজ বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন, নীরব প্রশাসন

  • প্রকাশের সময় : ২৯/০৬/২০২৬ ০২:৪২:৩২ AM

Share
6

গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কান্দুবস্তি-নয়াবস্তি এলাকার বেড়িবাঁধ সেচযন্ত্র (শ্যালো মেশিন) ব্যবহার করে ধ্বংস করা হচ্ছে-এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ক্যাপশন ছড়িয়ে পড়েছে।

স্থানীয়ভাবে ‘আমেরিকা বাড়ির সামনে’ নামে পরিচিত ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, মজির উদ্দিনের যোগসাজশে সাইফুদ্দিনের নেতৃত্বে লিজ বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে বলে দাবি তাদের।

এদিকে অভিযোগের পরও উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর (এসিল্যান্ড) নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে।

এ বিষয়ে রিয়াজ আহমদ নামে এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্টে লেখেন, সাইফুদ্দিনের নেতৃত্বে কান্দুবস্তি-নয়াবস্তির বেরিবাঁধ ধ্বংস করা হচ্ছে। এর প্রতিবাদ কেউ করতে পারছে না, কারণ তাদের আইনের পাওয়ার আছে। গ্রামের মুরব্বিদের কাছে অনুরোধ রইলো, আপনারা এটার প্রতিবাদ করবেন। এই বাঁধ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

স্থানীয়দের প্রশ্ন, অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না? একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা যখন নীরব, তখন পুলিশেরই বা করার কী আছে?

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর মোবাইল ফোনে  কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-২৯ ০২:৪২:৩২