সিলেটের ছড়ারপারে আস্তানা গাড়া চোরাচালান ও টেন্ডার বাণিজ্যের মূল হোতা সনির অপরাধ সাম্রাজ্যের ভিত এবার কাঁপতে শুরু করেছে। সশরীরে ধরাছোঁয়ার বাইরে থেকে কাস্টমসের ভুয়া নিলামের (অকশন) কাগজ তৈরি এবং সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার অবৈধ জিরার চোরাচালান নিয়ন্ত্রণ করলেও নিজের অতি আপনজনদের রাজনৈতিক তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস করে দিয়ে এবার স্বয়ং নিজেই বড় ফাঁদে পড়েছেন এই মাস্টারমাইন্ড।
দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে, ক্ষমতার দাপট ও কালিমালিপ্ত টাকার ভাগবাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ তীব্র কোন্দলের জেরে সনি নিজেই তার অতি বিশ্বস্ত ও সিন্ডিকেটের ভেতরের মানুষদের নানাবিধ গোপন রাজনৈতিক তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছেন, যার অকাট্য ও নিরেট তথ্য-প্রমাণ এখন এই প্রতিবেদকের হাতে সংরক্ষিত রয়েছে।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, যে সমস্ত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি নিজেদের ক্ষমতা খাটিয়ে, আড়ালে থেকে সনিকে ছায়ার মতো রাজনৈতিক সাপোর্ট দিয়ে আজকের এই স্তরে পৌঁছাতে সাহায্য করেছে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে তাদের সাথেই চরম বিশ্বাসঘাতকতা করেছেন তিনি।
অনুসন্ধানে আরও এক ভয়ংকর তথ্য বেরিয়ে এসেছে—সিলেট সিটি কর্পোরেশনের যে সমস্ত বড় বড় মেগা প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণে নিতে সাধারণত প্রায় ১০ কোটি টাকার মতো বিশাল পুঁজি বা সক্ষমতার প্রয়োজন হয়, সনি সেখানে সরাসরি কেবল যুক্তই থাকেন না; বরং তার সেই রাজনৈতিক খুঁটির জোর খাটিয়ে সিটি কর্পোরেশনের প্রতিটি টেন্ডারেই নিজের অবৈধ শেয়ার বা ভাগ রাখতেন। মূলত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজের ওপর থেকে মূল তদন্তের মোড় ঘুরিয়ে দিতে এবং নিজের অপকর্মের দায় অন্যদের ঘাড়ে চাপিয়ে নিজেকে নিরাপদ রাখতেই সনি তার আশ্রয়দাতা রাজনৈতিক আপনজনদের ঢাল হিসেবে ব্যবহার করে এই সুদূরপ্রসারী চাল চেলেছিলেন। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে বন্ধুদের ঘায়েল করতে গিয়ে নিজের জালিয়াতি ও টেন্ডার বাণিজ্যের সুনির্দিষ্ট নকশা এবং হরিপুর ও কালিঘাট কেন্দ্রিক বিশাল চোরাচালান চক্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য ও রাজনৈতিক গোপন নথি তিনি নিজেই গণমাধ্যমে উন্মোচন করে ফেলেছেন।
সনিকে ছায়া দেওয়া সেই রাজনৈতিক গডফাদারদের ও আপনজনদের ফাঁসানোর এই আত্মঘাতী পদক্ষেপই এখন সনির পুরো সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, যা প্রশাসনের সর্বোচ্চ মহলের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে এই অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তারের পথ আরও সুগম করেছে।
নিজস্ব প্রতিবেদক:



















