শাহপরাণে ২১ লাখ টাকার ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যানসহ মুন্না আটক

  • প্রকাশের সময় : ২৯/০৬/২০২৬ ০৯:৪৮:০৮ PM

Share
11

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশ ঢাকা-মেট্রো-শ-১১-০৮২৯ নম্বরের একটি সিলভার রঙের কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪০ বস্তা অবৈধ ভারতীয় জিরাসহ মোঃ মুন্না (৪০) নামের একজনকে আটক করেছে।জব্দকৃত ৪,২০০ কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ২১ লক্ষ টাকা।


পুলিশ জানায়, গত ২৮ জুন রাত  ১০  টার  দিকে শাহপরাণ থানার  সিলেট-তামাবিল রোডের টিলাগড় ফুট ওভারব্রিজের নিচে চেকপোস্ট পরিচালনা করে এই চালানটি আটক করে।

আটককৃত মুন্না রাজশাহীর বোয়ালিয়া থানার কাদিরমোড় গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। সে বর্তমানে সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকায় বসবাস করছে।


এই ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি  (মামলা নং-৩১) দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-২৯ ২১:৪৮:০৮