সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে সুমিনা বেগম (১৯) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে তাঁর পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোয়ালাবাজার এলাকা থেকে বের হওয়ার পর থেকে সুমিনা বেগমের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
সুমিনা বেগম উপজেলার দক্ষিণরাইদাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে করনসি কলেজ গেট এলাকার দহন মিয়া প্লেসে বসবাস করতেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সুমিনা বেগমের সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭৪২-৪৮৬৪১৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার




















